মূল বিষয়বস্তুতে যান
obotryBDRobotryBD

সাহায্য ও নির্দেশিকা

অ্যাকাউন্ট, ব্লক এডিটর ও হার্ডওয়্যার নিয়ে সাধারণ প্রশ্নের উত্তর।

RobotryBD কি বিনামূল্যে?

হ্যাঁ। অ্যাকাউন্ট খোলা, ব্লক এডিটর ও সিমুলেটর বিনামূল্যে।

আমার স্টুডেন্ট আইডি কী?

নিবন্ধনের সময় দেওয়া একটি স্থায়ী আইডি, যেমন RB-2026-000123। ইউজারনেম বদলালেও এটি বদলায় না। ড্যাশবোর্ডে দেখতে পাবে।

রোবট কিট কি লাগবে?

না। সিমুলেটরে শেখা ও প্রোগ্রাম পরীক্ষা করা যায়। বোর্ড পেলে তৈরি হওয়া Arduino কোড ব্যবহার করতে পারবে।

কোন কোন বোর্ড সাপোর্টেড?

বর্তমানে Arduino Uno, Arduino Nano ও ESP32 DevKit V1-এর জন্য কোড তৈরি হয়। ব্রাউজার থেকে সরাসরি আপলোড তৈরি হচ্ছে; ততদিন .ino ফাইল ডাউনলোড করে Arduino IDE দিয়ে আপলোড করো।

আমার প্রোফাইল কে দেখতে পায়?

প্রোফাইল ডিফল্টভাবে প্রাইভেট। তোমার ই-মেইল, বয়সের গ্রুপ ও অভিভাবকের তথ্য কখনো প্রকাশ্যে দেখানো হয় না।

পাসওয়ার্ড ভুলে গেছি।

সাইন ইন পেজে "পাসওয়ার্ড ভুলে গেছ?" চাপলে ই-মেইলে রিসেট লিংক পাবে।